ক কষ্টি কষ্টি [ kaṣṭi ] বি. ১. পরীক্ষণ; যাচাই করা; ২. যে কালো মসৃণ পাথরে ঘষে সোনা পরীক্ষা করা হয়, নিকষ (কষ্টিপাথর)। [সং. √ কষ্ + তি; তু. হি. কসৌটী]। কষ্টিপাথর–বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর।
ক কষ্টসহ কষ্টসহ, কষ্টসহিষ্ণু–বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। কষ্টসাধ্য–বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর। কষ্টার্জিত–বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন।