কস্তূরী

কস্তূরী, কস্তুরিকা, কস্তুরী [ kastūrī, kasturikā, kasturī ] বি. ১. কস্তূরী মৃগ; ২. মৃগনাভি। [সং. কস্তুরী]।

কস্তুরী

কস্তুরী, কস্তূরী, কস্তুরিকা [ kasturī, kastūrī, kasturikā ] বি. ১. কস্তূরী মৃগ; ২. মৃগনাভি। [সং. কস্তুরী]।

কোস্তাকুস্তি

কোস্তাকুস্তি, কস্তাকস্তি [ kōstā-kusti, kastā-kasti ] বি. ১. ধস্তাধস্তি; ২. কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]।

কস্তাকস্তি

কস্তাকস্তি, কোস্তাকুস্তি [ kastā-kasti, kōstā-kusti ] বি. ১. ধস্তাধস্তি; ২. কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]।

কস্তাপেড়ে

কস্তাপেড়ে–বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)।

কস্তা

কস্তা [ kastā ] বিণ. টকটকে লাল, ঘোর লাল রঙের। [সং. কষায়িত?]। কস্তাপেড়ে–বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)।

কসেরূ

কসেরূ [ kasērū ] কশেরু১-এর বানানভেদ।

কসুর

কসুর [ kasura ] বি. ১. দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); ২. ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); ৩. অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক’সূর]।

কসাইগিরি

কসাইগিরি–বি. কসাইয়ের ব্যাবসা; হৃদয়হীন আচরণ।

কসাইখানা

কসাইখানা–বি. পশুহত্যার স্হান; পশুর মাংসের দোকান।