কহতব্য

কহতব্য [ kaha-tabya ] বিণ. কথনযোগ্য, বলার যোগ্য, বলার মতো (তুমি যা করেছ সে আর কহতব্য নয়)। [বাং. √ কহ্ + সং. তব্য]।

কহত

কহত–ক্রি. (ব্রজ.) বল।

কহই

কহই–ক্রি. বলে; ☐ অস-ক্রি. বলতে।

কহো

কহো, কহ [ kaha, kahō ] ক্রি. (অনুজ্ঞায়) বলো, বর্ণনা করো (‘কহো মোরে কে গো তুমি মাত’: রবীন্দ্র)। [বাং. √ কহ্]।

কহ

কহ, কহো [ kaha, kahō ] ক্রি. (অনুজ্ঞায়) বলো, বর্ণনা করো (‘কহো মোরে কে গো তুমি মাত’: রবীন্দ্র)। [বাং. √ কহ্]। কহই–ক্রি. বলে; ☐ অস-ক্রি. বলতে। কহত–ক্রি. (ব্রজ.) বল। কহব–ক্রি. বলব। কহবি–ক্রি. বলবি।

কস্য

কস্য [ kasya ] সর্ব. বিণ. (আদালতি ভাষায়) কার, যার, অমুকের (‘কস্য পত্রমিদং কার্যঞ্চাগে’)। [সং. কিম্ শব্দের ৬ষ্ঠীর ১ বচনে]।

কস্মিন্‌কালে

কস্মিন্‌কালে [ kasminkālē ] ক্রি-বিণ. কোনো কালেও, কখনো(এমন কথা কস্মিন্‌কালে শুনিনি)। [সং.]।

কস্তুরিকা

কস্তুরিকা, কস্তুরী, কস্তূরী [ kasturikā, kasturī, kastūrī ] বি. ১. কস্তূরী মৃগ; ২. মৃগনাভি। [সং. কস্তুরী]।