কাউন

কাউন, কাউনি [ kāuna, kāuni ] বি. খাদ্যশস্যরূপে ব্যবহৃত একরকম ধান (কাউনের চাল)। [দেশি]।

কাইট

কাইট [ kāiṭa ] বি. শিটা, তেল ইত্যাদির গাদ। [সং. কিট্ট]।

কাই

কাই [ kāi ] বি. আঠা, লেই; ঘন মাড়। [সং. ক্বাথ]।

কহায়সি

কহায়সি–ক্রি.(ব্রজ.) বলাও (‘তুঁহু জগনাথ জগতে কহায়সি’)।

কহ্লার

কহ্লার [ kahlāra ] বি. শ্বেতপদ্ম; শালুক; সুঁদি। [সং. ক (=জল) + √ হ্লাদ্ + অ]।

কহা

কহা [ kahā ] ক্রি. বলা। ☐ বি. কথন। ☐বিণ. কথিত, উক্ত। [বাং. √ কহ্ + আ]। কহানো–ক্রি. বলানো। কহায়সি–ক্রি.(ব্রজ.) বলাও (‘তুঁহু জগনাথ জগতে কহায়সি’)।

কহনীয়

কহনীয়–বিণ. বলার যোগ্য, কহতব্য।

কহন

কহন [ kahana ] বি. বলা, কথন। [বাং. √ কহ্ + অন]। কহনীয়–বিণ. বলার যোগ্য, কহতব্য।