কাংস

কাংস, কাংস্যক, কাংসক, কাংস্য [ kāṃsa, kāṃsyaka, kāṃsaka, kāṃsya ] বি. ১. কাঁসা; ২. কাঁসার বাসন; ৩. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। ☐ বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ (‘সমস্বরে কাংস্য কোলাহল’: সু. দ.)। [সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ + ক]।

কাংস্য

কাংস্য, কাংস, কাংস্যক, কাংসক [ kāṃsya, kāṃsa, kāṃsyaka, kāṃsaka ] বি. ১. কাঁসা; ২. কাঁসার বাসন; ৩. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। ☐ বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ (‘সমস্বরে কাংস্য কোলাহল’: সু. দ.)। [সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ + ক]। কাংস্যকার, কাংসকার–বি. কাঁসারি। কাংস্যবণিক–বি. যে ব্যবসায়ীসম্প্রদায় কাঁসার বাসন তৈরি করে, কাঁসারি। কাঁইবীচি, কাঁইবিচি [ kām̐i-bīci, kām̐i-bici ] বি. তেঁতুলের বীজ বা বিচি। [বাং. কাঁই + বীজ]।

কাওরা

কাওরা [ kāōrā ] বি. অনুন্নত হিন্দু জাতিবিশেষ, কাহার। [দেশি]।

কাওয়ালি

কাওয়ালি [ kāōẏāli ] বি. সংগীতের সুর ও তালবিশেষ; দরবেশি সুর। [আ. কওয়ালী]।

কাওয়াজ

কাওয়াজ [ kāōẏāja ] বি. ১. কৌশল, কসরত; ২. সৈন্যদের যুদ্ধকৌশল শিক্ষা বা ড্রিল। [আ. কবায়দ্]।

কাওয়া

কাওয়া [ kāōẏā ] বি. কফির মতো গন্ধ। [আ. কওয়া]।

কাউয়া

কাউয়া [ kāuẏā ] বি. (আঞ্চ.) কাক। [তু. হি. কৌয়া]।

কাউর

কাউর [ kāura ] বি. চর্মরোগবিশেষ। [আ. কর্হ্]।

কাউন্সিল

কাউন্সিল [ kāunsila ] বি. কার্যনির্বাহক সভা বা পরিষদ। [ইং. council]।

কাউনি

কাউনি, কাউন [ kāuni, kāuna ] বি. খাদ্যশস্যরূপে ব্যবহৃত একরকম ধান (কাউনের চাল)। [দেশি]।