ক কাঁখ কাঁখ, কাঁক২ [ kān̐kha, kān̐ka ] বি. ১. কক্ষ, কাঁকাল (কলসি কাঁখে); ২. বগল। [সং. কক্ষ]। কাঁকবিড়ালি, কাঁকবেড়ালি–বি. বগলের ফোঁড়া।
ক কাঁইমাই কাঁইমাই [ kām̐i-māi ] বি. নাকি সুরে কাতর অনুনয়বিনয় (অন্যায় করে এখন কাঁইমাই করলে চলবে না)। [ধ্বন্যা.]।
ক কাঁইবিচি কাঁইবিচি, কাঁইবীচি [ kām̐i-bici, kām̐i-bīci ] বি. তেঁতুলের বীজ বা বিচি। [বাং. কাঁই + বীজ]।
ক কাঁইবীচি কাঁইবীচি, কাঁইবিচি [ kām̐i-bīci, kām̐i-bici ] বি. তেঁতুলের বীজ বা বিচি। [বাং. কাঁই + বীজ]।
ক কাংসক কাংসক, কাংস্য, কাংস, কাংস্যক [ kāṃsaka, kāṃsya, kāṃsa, kāṃsyaka ] বি. ১. কাঁসা; ২. কাঁসার বাসন; ৩. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। ☐ বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ (‘সমস্বরে কাংস্য কোলাহল’: সু. দ.)। [সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ + ক]।
ক কাংস্যক কাংস্যক, কাংসক, কাংস্য, কাংস [ kāṃsyaka, kāṃsaka, kāṃsya, kāṃsa ] বি. ১. কাঁসা; ২. কাঁসার বাসন; ৩. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। ☐ বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ (‘সমস্বরে কাংস্য কোলাহল’: সু. দ.)। [সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ + ক]।