ক কাঁকর কাঁকর [ kān̐kara ] বি. পাথরের ছোট কুঁচি। [সং. কর্কর, কঙ্কর]। কাঁকুরে–বিণ. কাঁকরযুক্ত (কাঁকুরে মাটি)।
ক কাঁকড়া কাঁকড়া [ kān̐kaḍā ] বি. কর্কট, শক্ত দেহাবরণ বিশিষ্ট এবং দশটি পা-বিশিষ্ট ভক্ষ্য জলজ প্রাণিবিশেষ। [সং. কর্কট]। কাঁকড়াবিছা, কাঁকড়াবিছে–বি. বৃশ্চিক, কাঁকড়ার মতো বিষাক্ত বিছাবিশেষ, scorpion.