কাঁচুলি

কাঁচুলি, কাঁচলি, কাঁচল, কাঁচলা [ kān̐culi, kān̐cali, kān̐cala, kān̐calā ] বি. স্ত্রীলোকের বুকের আবরণ, স্তনাবরক বস্ত্র, বক্ষবাস। [সং. কঞ্চুলিকা]।

কাঁচলা

কাঁচলা, কাঁচুলি, কাঁচলি, কাঁচল [ kān̐calā, kān̐culi, kān̐cali, kān̐cala ] বি. স্ত্রীলোকের বুকের আবরণ, স্তনাবরক বস্ত্র, বক্ষবাস। [সং. কঞ্চুলিকা]।

কাঁচল

কাঁচল, কাঁচলা, কাঁচুলি, কাঁচলি [ kān̐cala, kān̐calā, kān̐culi, kān̐cali ] বি. স্ত্রীলোকের বুকের আবরণ, স্তনাবরক বস্ত্র, বক্ষবাস। [সং. কঞ্চুলিকা]।

কাঁচপোকা

কাঁচপোকা [ kān̐ca-pōkā ] বি. উজ্জ্বল নীল রঙের বোলতাজাতীয় পতঙ্গবিশেষ। [বাং. কাচ + পোকা]।

কাঁচকলা

কাঁচকলা [ kān̐ca-kalā ] বি. ১. ব্যঞ্জনে খাবার কলাবিশেষ, যে কলা সবুজ রঙেরই থাকে, পাকে না; ২. (আল.) কিছুই না (সবাই ভালো জিনিসগুলো নিয়ে গেল, তুমি এখন কাঁচকলা খাও)। [বাং. কাঁচা + কলা]।

কাঁচকড়া

কাঁচকড়া [ kān̐ca-kaḍ়ā ] বি. ১. কাছিমের খোলা, tortoise shell; ২. তিমির দন্তসংলগ্ন কোমল অস্হি, wale-bone; ৩. রবার থেকে প্রস্তুত কাছিমের খোলার মতো পদার্থবিশেষ; vulcanite. [কাচ (কচ্ছ, কাছিম) + কড়া (কটাই); তু. হি. কচকড়া]।

কাঁকুড়

কাঁকুড় [ kān̐kuḍ ] বি. ১. কাঁচা বা অপক্ব ফুটি; ২. শস্যজাতীয় সবুজ রঙের লম্বাটে ফলবিশেষ। [সং. কর্কটি]।

কাকলাস

কাকলাস, কাঁকলাস [ kāka-lāsa, kān̐ka-lāsa ] বি. ১. সরীসৃপবিশেষ, গিরগিটি; ২. (আল.) অত্যন্ত কৃশ ও কদাকার ব্যক্তি। [সং. কঙ্কাল]।

কাঁকরোল

কাঁকরোল [ kān̐ka-rōla ] বি. গায়ে কাঁটাযুক্ত করলার আকৃতিবিশিষ্ট সবজিফলবিশেষ। [সং. কর্কোটক]।

কাঁকুরে

কাঁকুরে–বিণ. কাঁকরযুক্ত (কাঁকুরে মাটি)।