ক কাঁচা-পাকা কাঁচা-পাকা–বিণ. অর্ধেক পাকা এবং অর্ধেক কাঁচা; অর্ধেক সাদা এবং অর্ধেক কালো (কাঁচা-পাকা চুল)।
ক কাঁচলি কাঁচলি, কাঁচল, কাঁচলা, কাঁচুলি [ kān̐cali, kān̐cala, kān̐calā, kān̐culi ] বি. স্ত্রীলোকের বুকের আবরণ, স্তনাবরক বস্ত্র, বক্ষবাস। [সং. কঞ্চুলিকা]।