কাঁটা চামচ
কাঁটা চামচ, কাঁটা ছুরি–বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি।
কাঁচি
কাঁচি১ [ kān̐ci ] বি. দুটি ফলাযুক্ত কর্তনযন্ত্র কঁচ কঁচ শব্দ হয়। [তুব. কইন্চি]। কাঁচি২ [ kān̐ci ] বি. ১. গুঞ্জা, কুঁচ; ২. মোটা সুতোর ঘন বুনটযুক্ত কাপড়বিশেষ; ৩. চন্দ্রহার, কোমরের অলংকারবিশেষ, কাঞ্চি। [সং. কাঞ্চী]। কাঁচি৩, (বর্জি.) কাঁচী [ kān̐ci, kān̐cī ] বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)। [বাং. কাঁচা + ই]।