কাঁটা দিয়ে কাঁটা তোলা

কাঁটা দিয়ে কাঁটা তোলা–ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা।

কাঁটায় কাঁটায়

কাঁটায় কাঁটায়–ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)।

কাঁটাতারের বেড়া

কাঁটাতারের বেড়া–বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire.

কাঁটাবন

কাঁটাবন, কাঁটাঝোপ–বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন।

কাঁটাঝোপ

কাঁটাঝোপ, কাঁটাবন–বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন।

কাঁটাঝাঁপ

কাঁটাঝাঁপ–বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া।

কাঁটা ছুরি

কাঁটা ছুরি, কাঁটা চামচ–বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি।