কাঁড়

কাঁড় [ kān̐ḍ ] বি. ১. বাঁশের ধনুক; ২. বাঁশের তির, বাঁশের বাণ। [< সং. কাণ্ড, কোদণ্ড]।

কাঁটি

কাঁটি, কাঁঠি [ kān̐ṭi, kān̐ṭhi ] বি. ১. তুলসীর মালা (হরি কাঁটি); ২. একনর কণ্ঠহার (সোনার কাঁটি); ৩. তুলসীর মালার গুটিকা (‘ডাগর রসের কাঁঠি গাঁথ্যা পরে গলে’: ব. প.); ৪. জালের কাঠি। [সং. কণ্ঠী, কণ্টিকা]।

কাঁঠালি কলা

কাঁঠালি কলা, কাঁটালি কলা [ kān̐ṭhāli kalā, kān̐ṭāli kalā ] বি. বিশেষ একজাতীয় কলা। [বাং. কাঁটাল + ই + কলা]।

কাঁটালি কলা

কাঁটালি কলা, কাঁঠালি কলা [ kān̐ṭāli kalā, kān̐ṭhāli kalā ] বি. বিশেষ একজাতীয় কলা। [বাং. কাঁটাল + ই + কলা]।

কাঁটালো

কাঁটালো, কাঁটাল২ [ kān̐ṭālō, kān̐ṭāla ] বিণ. কাঁটাযুক্ত। [বাং. কাঁটা + আল]।

কাঁঠালি-চাঁপা

কাঁঠালি-চাঁপা, কাঁঠাল-চাঁপা–বি. পাকা কাঁটালের গন্ধযুক্ত ফুলবিশেষ।

কাঁঠাল-চাঁপা

কাঁঠাল-চাঁপা, কাঁঠালি-চাঁপা–বি. পাকা কাঁটালের গন্ধযুক্ত ফুলবিশেষ।

কাঁঠাল

কাঁঠাল, কাঁটাল১ [ kān̐ṭhāla ] বি. গায়ে কাঁটাযুক্ত গ্রীষ্মের ফলবিশেষ, পনস। [সং. কণ্টকী]।

কাঁটাল

কাঁটাল১, কাঁঠাল [ kān̐ṭhāla ] বি. গায়ে কাঁটাযুক্ত গ্রীষ্মের ফলবিশেষ, পনস। [সং. কণ্টকী]। কাঁঠাল-চাঁপা, কাঁঠালি-চাঁপা–বি. পাকা কাঁটালের গন্ধযুক্ত ফুলবিশেষ। কাঁঠালের আমসত্ত্ব–অবান্তর ও অমূলক বস্তু, অলীক বস্তু, সোনার পাথরবাটি। কিলিয়ে কাঁঠাল পাকানো–ক্রি. বি. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ ঢুকিয়ে তাড়াতাড়ি পাকানো; (আল.) দ্রুত কার্যসাধনের জন্য অস্বাভাবিক ব্যবস্হা গ্রহণ করা। কাঁটাল২, কাঁটালো [ kān̐ṭāla, kān̐ṭālō ] বিণ. কাঁটাযুক্ত। [বাং. কাঁটা + আল]।