কাঁদোকাঁদো

কাঁদোকাঁদো [ kān̐dōkān̐dō ] বিণ. প্রায় কেঁদে ফেলেছে এমন, ক্রন্দনোন্মুখ (কাঁদোকাঁদো মুখ)। [কাঁদা দ্রঃ]।

কাঁদুনে

কাঁদুনে [ kān̐dunē ] বিণ. অতিরিক্ত কাঁদে এমন; ঘ্যানঘেনে। [কাঁদা দ্র]। কাঁদুনে গ্যাস–কাঁদানে গ্যাস-এর চলিত রূপ।

কাঁদুনি গাওয়া

কাঁদুনি গাওয়া–ক্রি. বি. সকাতরে অনুযোগ করা বা দুঃখ-অভাব-অভিযোগ প্রভৃতি প্রকাশ করা।

কাঁদনি

কাঁদনি, কাঁদুনি [ kān̐dani, kān̐duni ] বি. ১. কান্না; বিলাপ; ২. কাতরোক্তি; কাতরতা; সকাতরে আবেদন-নিবেদন। [কাঁদা দ্র]।

কাঁদুনি

কাঁদুনি, কাঁদনি [ kān̐duni, kān̐dani ] বি. ১. কান্না; বিলাপ; ২. কাতরোক্তি; কাতরতা; সকাতরে আবেদন-নিবেদন। [কাঁদা দ্র]। কাঁদুনি গাওয়া–ক্রি. বি. সকাতরে অনুযোগ করা বা দুঃখ-অভাব-অভিযোগ প্রভৃতি প্রকাশ করা।

কাঁদি

কাঁদি [ kān̐di ] বি. ফলের বড় গুচ্ছ (কলার কাঁদি)। [সং. স্কন্ধ]। গাছে না উঠতেই এক কাঁদি–গাছ দ্রঃ।

কেঁদেকঁকিয়ে

কেঁদেকঁকিয়ে–ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)।

কাঁদানো

কাঁদানো–ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। ☐ বি. উক্ত অর্থে।

কেঁদে হাট করা

কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা–ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা।