কাঁপই

কাঁপই, কাঁপয়ে [ kām̐pi, kām̐paẏē ] ক্রি. (ব্রজ.) কাঁপে। [কাঁপা দ্র]।

কাঁপুনি

কাঁপুনি, কাঁপ, কাঁপন [ kām̐puni, kām̐pa, kām̐pana ] বি. ১. কম্পন; কেঁপে ওঠা; ২. স্পন্দন। [সং. কম্প]।

কাঁপন

কাঁপন, কাঁপুনি, কাঁপ [ kām̐pana, kām̐puni, kām̐pa ] বি. ১. কম্পন; কেঁপে ওঠা; ২. স্পন্দন। [সং. কম্প]।

কাঁধা

কাঁধা, কাঁধার [ kān̐dhā, kān̐dhāra ] বি. পার্শ্বদেশ, কিনারা; ধার (থালা বা বাটির কাঁধা)। [< সং. কন্ধরা (=গ্রীবা)]।

কাঁধার

কাঁধার, কাঁধা [ kān̐dhāra, kān̐dhā ] বি. পার্শ্বদেশ, কিনারা; ধার (থালা বা বাটির কাঁধা)। [< সং. কন্ধরা (=গ্রীবা)]।

কাঁধা-কাঁধি

কাঁধা-কাঁধি–বি. পরস্পরের কাঁধে বহন করা। ☐ ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)।

কাঁধে কাঁধে মিলানো

কাঁধে কাঁধে মিলানো–ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা।

কাঁধ দেওয়া

কাঁধ দেওয়া–ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া।

কাঁধ

কাঁধ [ kān̐dha ] বি. স্কন্ধ; ঘাড়, শরীরের যে-অংশের সঙ্গে দুই হাত যুক্ত থাকে। [সং. স্কন্ধ]। কাঁধ দেওয়া–ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া। কাঁধে কাঁধে মিলানো–ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা। কাঁধা-কাঁধি–বি. পরস্পরের কাঁধে বহন করা। ☐ ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)। কাঁধে নেওয়া–ক্রি. বি. (আল.) দায়িত্ব গ্রহণ করা।