ক কাকপদ কাকপদ–বি. ১. উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (‘ ‘); ২. লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); ৩. ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ (>), caret.
ক কাকতালীয় কাকতালীয়–বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)।