ক কাকা কাকা১ [ kā-kā ] অব্য. বি. কাকের ডাক। কাকা২ [ kākā ] বি. পিতার ছোট ভাই, পিতৃব্য, খুড়ো; পিতার ছোট ভাইয়ের তুল্য ব্যক্তি। [ফা. কাকা (বড় ভাই) বাংলায় অর্থান্তরিত]। স্ত্রী. কাকি, (বর্জি.) কাকী।
ক কাকলী কাকলী (বিরল), কাকলি [ kākali ]–বি. মধুর অস্পষ্ট ধ্বনি; কলধ্বনি। [সং. কাকল (অস্পষ্ট মধুর ধ্বনিযুক্ত + ইন্]।
ক কাকলি কাকলি [ kākali ], (বিরল) কাকলী–বি. মধুর অস্পষ্ট ধ্বনি; কলধ্বনি। [সং. কাকল (অস্পষ্ট মধুর ধ্বনিযুক্ত + ইন্]।
ক কাক-কোকিলের সমান দর কাক-কোকিলের সমান দর–(প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা।