কাকোদর

কাকোদর [ kākōdara ] বি. সর্প, সাপ। [সং. কাক (বক্র) উদর যার]।

কাকে

কাকে [ kākē ] সর্ব. ১. কাহাকে-র চলিত রূপ; ২. কাউকেই নয় (আমি কাকে ভয় পাই?) [বাং. ‘ক’ শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ]।

কাকুত্স্হ

কাকুত্স্হ, কাকুত্স্হ্য [ kākutsha, kākutshya ] বি. সূর্যবংশীয় প্রাচীন রাজা, কাকুত্স্হ বা পুরঞ্জয়ের বংশধর, বিশেষত রামচন্দ্র। ☐ বিণ. পুরঞ্জয়বংশীয়। [সং. ককুত্স্হ + অ, য]।

কাকূতি

কাকূতি, কাকুতি [ kākūti, kākuti ] বি. কাতরোক্তি, খেদোক্তি; অনুনয়, মিনতি। [সাং. কাকূক্তি]।

কাকুতি

কাকুতি, কাকূতি [ kākuti, kākūti ] বি. কাতরোক্তি, খেদোক্তি; অনুনয়, মিনতি। [সাং. কাকূক্তি]। কাকুতিমিনতি–বি. অনুনয়বিনয়।

কাকূক্তি

কাকূক্তি–বি. ১. কাতরোক্তি; ২. বক্রোক্তি।

কাকু

কাকু১ [ kāku ] বি. (আদরে) কাকা। কাকু২ [ kāku ] বি. ১. শোক ভয় ইত্যাদির আবেগে বিকৃত কণ্ঠস্বর; ২. স্বরবিকৃতি ও তার ফলে বিপরীত অর্থের সূচনা; ৩. বক্রোক্তি; ৪. কাকুতি। [সং. √ কক্ + উ]। কাকুবাদ–বি. কাকুতি, মিনতি। কাকূক্তি–বি. ১. কাতরোক্তি; ২. বক্রোক্তি।

কাকাতুয়া

কাকাতুয়া [ kākā-tuẏā ] বি. শুক বা তোতাজাতীয় বড় কথা-বলা পাখিবিশেষ। [মাল. কাকাতুয়া]।