কাঙাল

কাঙাল, কাঙালি [ kāṅāla, kāṅāli ] বিণ. ১. দরিদ্র, নিঃস্ব; ২. দীন; ৩. অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); ৪. দুঃখী। ☐ বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]। স্ত্রী. কাঙালিনি। কাঙালের কথা বাসি হলে খাটে–(প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ। কাঙালখানা–বি. অনাথ আশ্রম। কাঙালপনা–বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা। কাঙাল বিদায়, কাঙালি বিদায়–বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।

কাগাবগা

কাগাবগা [ kāgā-bagā ] অব্য. বি. ছন্নছাড়া বা উচ্ছৃঙ্খল ভাব; সামঞ্জস্যহীন ভাব। [দেশি]।

কাগতি

কাগতি [ kāgati ] বি. কাগজনির্মাতা সম্প্রদায়বিশেষ, কাগজ প্রস্তুতকারক মুসলমান সম্প্রদায়বিশেষ। [তু. মৈ. কগতা]।

কাগুজে

কাগুজে–বিণ. ১. কাগজসম্বন্ধীয়; ২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]।

কাগজি

কাগজি, (বর্জি.) কাগজী [ kāgaji, kāgajī ] বিণ. ১. কাগজসম্বন্ধীয়; ২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; ৩. কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। ☐ বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজেকলমে–ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে–বিণ. ১. কাগজসম্বন্ধীয়; ২. কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]।

কাগজপত্র

কাগজপত্র–বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি।

কাগজওয়ালা

কাগজওয়ালা–বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)।

কাগজ

কাগজ [ kāgaja ] বি. ১. কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; ২. সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); ৩. দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. < চৈ. কায়গদ্]। কাগজওয়ালা–বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। কাগজপত্র–বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি।