কাঙ্ক্ষিত

কাঙ্ক্ষিত–বিণ. অভিলাষিত, বাঞ্ছিত, চাওয়া হয়েছে এমন (কাঙ্ক্ষিত বস্তু পাওয়া)।

কাঙ্ক্ষণীয়

কাঙ্ক্ষণীয়–বিণ. আকাঙ্ক্ষা করার যোগ্য, কাম্য, স্পৃহণীয়।

কাঙ্ক্ষা

কাঙ্ক্ষা [ kāṅkṣā ] বি. আকাঙ্ক্ষা, অভিলাষ, কামনা। [সং. √ কাঙ্ক্ষ্ + অ + আ]। কাঙ্ক্ষণীয়–বিণ. আকাঙ্ক্ষা করার যোগ্য, কাম্য, স্পৃহণীয়। কাঙ্ক্ষিত–বিণ. অভিলাষিত, বাঞ্ছিত, চাওয়া হয়েছে এমন (কাঙ্ক্ষিত বস্তু পাওয়া)।

কাঙালি বিদায়

কাঙালি বিদায়, কাঙাল বিদায়–বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।

কাঙাল বিদায়

কাঙাল বিদায়, কাঙালি বিদায়–বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।

কাঙালপনা

কাঙালপনা–বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা।

কাঙালের কথা বাসি হলে খাটে

কাঙালের কথা বাসি হলে খাটে–(প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ।

কাঙালি

কাঙালি, কাঙাল [ kāṅāli, kāṅāla ] বিণ. ১. দরিদ্র, নিঃস্ব; ২. দীন; ৩. অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); ৪. দুঃখী। ☐ বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]।