কাছে
কাছে–ক্রি-বিণ. অব্য. ১. নিকটে, সমীপে (ঘরের কাছে); ২. নাগালে (হাতের কাছে); ৩. পাশে (‘সে যে কাছে এসে বসেছিল’: রবীন্দ্র); ৪. তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); ৫. বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); ৬. সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে–ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)।
কাছ
কাছ [ kācha ] বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ < সং. কক্ষ]। কাছে–ক্রি-বিণ. অব্য. ১. নিকটে, সমীপে (ঘরের কাছে); ২. নাগালে (হাতের কাছে); ৩. পাশে (‘সে যে কাছে এসে বসেছিল’: রবীন্দ্র); ৪. তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); ৫. বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); ৬. সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে–ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছেপিঠে–ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)।
কাচ্চাবাচ্চা
কাচ্চাবাচ্চা [ kāccā-bāccā ] বি. কচি বা অতি অল্পবয়স্ক ছেলেমেয়ে। [দেশি; তু. কচি + বাচ্চা]।
কাচা
কাচা১ [ kācā ] বি. মাতা বা পিতার মৃত্যুতে অশৌচকালে উত্তরীয়রূপে পরিধেয় বস্ত্রখণ্ড (কাচা গলায় দেওয়া)। [বাং. কাছা (সং. কচ্ছ)]। কাচা২ [ kācā ] ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া। ☐ বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা। ☐ বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)। [বাং. √ কাচ্]। কাচানো–ক্রি. ধোয়ানো। ☐ বি. অন্যের দ্বারা ধৌতকরণ। ☐ বিণ. অন্যের দ্বারা ধৌত।