ক কাটরা কাটরা, কাঠরা [ kāṭarā, kāṭharā ] বি. ১. কাঠ দিয়ে তৈরি ঘর; ২. বাজারের মধ্যে অবস্হিত শ্রেণিবদ্ধ ঘর; ৩. কাঠগড়া (সাক্ষীর কাটরা)। [তু. হি. কাঠ্ঘরা]।
ক কাটমোল্লা কাটমোল্লা [ kāṭa-mōllā ] বি. ১. যে মুসলমান ইসলাম ধর্মের বাহ্য নিয়মগুলিকেই কঠোরভাবে অনুসরণের পক্ষপাতী, ধর্মের মূলতত্ত্ব যে জানে না; ২. তত্বজ্ঞানহীন সংকীর্ণমনা মুসলমান পুরোহিত। [বাং. আকাট + তুর. মুল্লা]।
ক কাটনা কাটনা [ kāṭanā ] বি. ১. তুলো থেকে সুতো প্রস্তুত করা; ২. সুতো কাটার যন্ত্র; চরকা; তক্লি। [বাং. √ কাট্ + না]। কাটনি১–বি. সুতো কাটার মজুরি। কাটনি২–বি. যে (প্রায়শ স্ত্রীলোক) সুতো কাটে। কাটুনি–বি. কাটনি-র রূপভেদ।
ক কাটগোঁয়ার কাটগোঁয়ার [ kāṭa-gōm̐ẏāra ] বিণ. অত্যন্ত গোঁয়ার, অত্যন্ত একরোখা প্রকৃতির। [বাং. আকাট + গোঁয়ার]।
ক কাট কাট১–কাইট-এর চলিত রূপ। কাট২ [ kāṭa ] বি. গঠনকৌশল, আকৃতি, গড়ন (মুখের কাট, জামার কাট)। [ইং. cut]। কাট৩ [ kāṭa ] বি. কাঠ এর কথ্য রূপ। কাটকাট–বিণ. কাঠ কাঠ-এর চলিত রূপ।
ক কাঞ্চা কাঞ্চা [ কান্চা ] বিণ. কচি; তরুণ; কাঁচা (‘কাঞ্চা বয়সে কে দিলরে তোরে আঙিয়ার শ্বেত বাস’-জসীমউদ্দীন)। [প্রা. কংচা>বা. কাঞ্চা>]