ক কাঠাম কাঠাম, কাঠামো [ kāṭhāma, kāṭhāmō ] বি. ১. কাঠ, বাঁশ, খড় প্রভৃতির দ্বারা গঠিত আধার, frame, framework (প্রতিমার কাঠাম); ২. ছাঁচ, ঠাট, বহিরাকৃতি (শাসনতন্ত্রের কাঠামো)। [দেশি]।
ক কাঠা কাঠা১ [ kāṭhā ] বি. ১. জমির পরিমাণবিশেষ, ৭২ বর্গফুট পরিমাণ; ২. ধান বা ওইজাতীয় শস্যের পরিমাপ করার পাত্র, রেক। [সং. কাষ্ঠা]। কাঠাকালি–বি. জমির আয়তন বা কাঠার পরিমাণ বিষয়ক হিসাব। কাঠাকিয়া–বি. একশত পর্যন্ত কাঠা গণনা। কাঠা২ [ kāṭhā ] বি. (আঞ্চ.) কচ্ছপ, কাছিম। [দেশি]।
ক কাঠে কাঠে কাঠে কাঠে–ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)।