কাড়া

কাড়া১ [ kāḍā ] ক্রি. ১. ছিনিয়ে নেওয়া, জোর করে নেওয়া (সর্বস্ব কেড়ে নেওয়া); ২. আকর্ষণ করা, টানা (মন কাড়া, নজর কাড়া); ৩. উচ্চারণ করা (রা কাড়ে না)। ☐ বি. আকর্ষণ; জিনিয়ে নেওয়া। ☐ বিণ. ছিনিয়ে নেওয়া হয়েছে এমন (কেড়ে-নেওয়া ধন); লুণ্ঠিত। [ প্রাকৃ. কড্ঢণ > কাঢ়ন > কাড়ন > কাড়া]। কাড়ন–বি. কেড়ে নেওয়া। কাড়াকাড়ি–বি. পরস্পর টানাটানি বা হেঁচড়াহেঁচড়ি (কাঙালের মতো কাড়াকাড়ি)। কাড়ানো–ক্রি. অন্যের দ্বারা কাড়া; স্বীকার করানো (কথা কাড়ানো); আদায় করা (আদর কাড়ানো)। ☐ বিণ. বি. উক্ত সমস্ত অর্থে। কাড়া২ [ kāḍā ] বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কটাহ]। কাড়া-নাকাড়া–বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র।

কাড়ন

কাড়ন [ kāḍna ]বি. কেড়ে নেওয়া।  দ্র কাড়া১।

কাঠুরে

কাঠুরে, কাঠুরিয়া [ kāṭhurē, kāṭhuriẏā ] বি. কাঠ কেটে বিক্রি করা যার পেশা। [বাং. কাঠ + উরিয়া, উরে]।

কাঠুরিয়া

কাঠুরিয়া, কাঠুরে [ kāṭhuriẏā, kāṭhurē ] বি. কাঠ কেটে বিক্রি করা যার পেশা। [বাং. কাঠ + উরিয়া, উরে]।

কাঠিম

কাঠিম [ kāṭhima ] বি. সুতো জড়িয়ে রাখার জন্য কাঠের তৈরি ছোট চক্রাকার বস্তুবিশেষ, রিল বা নাটাই। [বাং. কাঠ + ইম]।

কাঠি দেওয়া

কাঠি দেওয়া–ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।

কাঠি-কাঠি

কাঠি-কাঠি–বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)।

কাঠিন্য

কাঠিন্য [ kāṭhinya ] বি. কঠিনতা, অনমনীয়তা, দৃঢ়তা; নির্দয়তা। [সং. কঠিন + য]।

কাঠি

কাঠি১ [ kāṭhi ] কাঁটির রূপভেদ। কাঠি২ [ kāṭhi ] বি. ১. কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা ও সরু টুকরো (দেশলাইয়ের কাঠি, চাবিকাঠি); ২. ক্ষুদ্র সরু শলাকা (ঝাঁটার কাঠি, খড়কে কাঠি)। [সং. কাষ্ঠিকা]। কাঠি-কাঠি–বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)। জিয়নকাঠি, মরণকাঠি–বি. এমনকিছু বা এমন কাঠির মতো জিনিস যার শক্তিতে নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে বা প্রাণবন্তের প্রাণনাশ হয়। কাঠি দেওয়া–ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।

কাঠামো

কাঠামো, কাঠাম [ kāṭhāmō, kāṭhāma ] বি. ১. কাঠ, বাঁশ, খড় প্রভৃতির দ্বারা গঠিত আধার, frame, framework (প্রতিমার কাঠাম); ২. ছাঁচ, ঠাট, বহিরাকৃতি (শাসনতন্ত্রের কাঠামো)। [দেশি]।