কাদম্বিনী

কাদম্বিনী [ kādambinī ] বি. মেঘপুঞ্জ। [সং. কাদম্ব (=কদম্ব পুষ্পের বিকাশ) + ইন্ + ঈ]।

কাদম্বরী

কাদম্বরী১ [ kādambarī ] বি. সংস্কৃত কথাসাহিত্যের সুপ্রসিদ্ধ গ্রন্হ, বাণভট্ট যার রচয়িতা। [সং. কাদম্ব + র + ঈ]। কাদম্বরী২ [ kādambarī ] বি. মদ্যবিশেষ, গৌড়ী মদিরা। [সং. কু + অম্বর + অ + ঈ]।

কাদম্বর

কাদম্বর [ kādambara ] বি. ১. মদ্যবিশেষ; ২. আখের গুড়। [সং. কাদম্ব + র]।

কাদম্বা

কাদম্বা–বি. (স্ত্রী.) কলহংসী (‘কাদম্বা যেমতি মধুস্বরা’: মধু); কদমফুলের গাছ।

কাদম্ব

কাদম্ব [ kādamba ] বিণ. কদম্বসম্বন্ধীয়। ☐ বি. ১. কদম্বসমূহ; ২. কদম্বগাছ; ৩. কদম্বফুল; ৪. বাণ, তির (‘উড়িল কাদম্বকুল’: মধু); ৫. বালিহাঁস; ৬. কালো পাখাযুক্ত কলহংস। [সং.কদম্ব + অ]। কাদম্বা–বি. (স্ত্রী.) কলহংসী (‘কাদম্বা যেমতি মধুস্বরা’: মধু); কদমফুলের গাছ।

কাথিক

কাথিক [ kāthika ] বিণ. বাকপটু, কথায় দক্ষ। [সং. কথা + ইক]।

কাত্যায়নী

কাত্যায়নী [ kātyāẏanī ] বি. দুর্গাদেবী (সর্বাগ্রে কাত্যায়ন মুনি এঁর উপাসনা করেন বলে এই নাম)। [সং. কাত্যায়ন + ঈ]।

কাত্যায়ন

কাত্যায়ন [ kātyāẏana ] বি. ১. প্রখ্যাত মুনিবিশেষ; ২. পাণিনি-ব্যাকরণের বার্তিক প্রণেতা। [সং. কাত্য + আয়ন]।

কাতুরি

কাতুরি [ kāturi ] বি. ধাতুর পাত কাটার অস্ত্রবিশেষ; কাতি। [সং. কর্তরী]।

কাতুকুতু

কাতুকুতু [ kātu-kutu ] বি. হাসাবার জন্য গায়ের বিশেষ বিশেষ স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে সুড়সুড়ি। [সং. কুতুকুতুক]।