ক কানে লাগা কানে লাগা–ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া।
ক কানে তোলা কানে তোলা–ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); ২. গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)।
ক কান মলা কান মলা–ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা।