কানা
কানা১ [ kānā ] বি. ১. কিনারা, প্রান্ত (পুকুরের কানা); ২. পাত্রাদির মুখের বেড় (কলসির কানা)। [সং. কর্ণ]। কানায় কানায়–ক্রি. বিণ. কিনারা পর্যন্ত (পুকুরটা কানায় কানায় ভরে গেছে)। কানা২ [ kānā ] বিণ. ১. চক্ষুহীন; ২. অন্ধ; ৩. ফুটো (কানাকড়ি, কানাবেগুন); ৪. একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। ☐ বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি–বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। কানাকড়ি–বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। কানামাছি–বি. ১. ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); ২. বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া–(প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়।...