ক কান্তলৌহ কান্তলৌহ, কান্তায়স, কান্তিক, কান্তিলৌহ–বি. ১. অয়স্কান্ত মণি; ২. চুম্বক পাথর; ৩. বিশুদ্ধ লোহা, refined iron; ৪. ইস্পাত; ৫. পেটা লোহা; ঢালাই লোহা। বিণ. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা।
ক কান্ত কান্ত [ kānta ] বি. ১. স্বামী; ২. (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। ☐ বিণ. ১. কমনীয়; মনোহর; ২. প্রিয়। [সং. √ কম্ + ত]।
ক কাণ্ডার কাণ্ডার১ [ kāṇḍāra ] বি. ১. তাঁবু; ২. পরদা। [< সং. স্কন্ধাবার]। কাণ্ডার২ [ kāṇḍāra ] বি. ১. নৌকার হাল; ২. (বিরল) কাণ্ডারি, মাঝি। [সং. কর্ণধার > প্রাকৃ. কণ্ঢার]। কাণ্ডারি–বি. যে নৌকার হাল ধরে গতি নিয়ন্ত্রণ করে; মাঝি।
ক কানুনগো কানুনগো, (বর্ত. অপ্র.) কানুন-গোই [ kānunagō, kānuna-gōi ] বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]।
ক কানুন কানুন১ [ kānuna ] বি. আইন, বিধান; বিধিব্যবস্হা। [আ. কা’নূন]। কানুন২ [ kānuna ] বি. বহুতন্ত্র বাদ্যযন্ত্রবিশেষ। [< সং. কাত্যায়নী বীণা]।