ক

কামুক

কামুক [ kāmuka ] বিণ. ১. কামপরবশ, রমণাভিলাষী; ২. অভিলাষী। [সং. √ কম্ + উক]। স্ত্রী. কামুকা, কামুকী।
ক

কামী

কামী [ kāmī ] (-মিন্) বিণ. ১. কামুক; ২. ইচ্ছুক; অভিলাষী (শান্তিকামী)। [সং. কাম + ইন্]।
ক

কামিল

কামিল [ kāmila ] বি. বিণ. ১. ওস্তাদ; কর্মকুশল; ২. পণ্ডিত; ৩. শিল্পী; ৪. স্বর্ণকার। [পা. কামিল্]।
ক

কামিনীসুলভ

কামিনীসুলভ–বিণ. স্ত্রীজাতির পক্ষে স্বাভাবিক বা মানানসই।
ক

কামিনী

কামিনী [ kāminī ] বি. ১. রমণী; ২. পত্নী; ৩. সুগন্ধি ফুলবিশেষ। [সং. কাম + ইন্ + ঈ]। কামিনীসুলভ–বিণ. স্ত্রীজাতির পক্ষে স্বাভাবিক বা মানানসই।
ক

কামিন

কামিন [ kāmina ] বি. (স্ত্রী.) ১. দাসী, ঝি; ২. নারীশ্রমিক (কলিয়ারির কামিন)। তু. কুলি-কামিন। [দেশি]।
ক

কামিজ

কামিজ [ kāmija ] বি. জামাবিশেষ, ঢিলে শার্ট। [পো. camisa; তু. আ. ক’মীদ্]।
ক

কামাল করা

কামাল করা–ক্রি. বি. প্রশংসনীয় কাজ করা বা অসাধারণ সাফল্য অর্জন করা (তুমি তো কামাল করে দিয়েছ ভাই)।
ক

কামাল

কামাল [ kāmāla ] বি. নৈপুণ্য; অসাধারণ কর্ম বা কর্মসাধন। [আ. ক’মাল্]। কামাল করা–ক্রি. বি. প্রশংসনীয় কাজ করা বা অসাধারণ সাফল্য অর্জন করা (তুমি তো কামাল করে দিয়েছ ভাই)।
ক

কামারশালা

কামারশালা–বি. কামারের কারখানা বা কর্মস্হল।