ক

ক্রমাগত

ক্রমাগত–বিণ. ১. পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); ২. ধারাবাহিক; ৩. অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ☐ ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)।
ক

ক্রমাঙ্কন

ক্রমাঙ্কন–বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)।
ক

ক্রমান্বয়ে

ক্রমান্বয়ে–ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)।
ক

ক্রমায়াত

ক্রমায়াত–বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive.
ক

ক্রমিক

ক্রমিক–বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)।
ক

ক্রমে

ক্রমে–ক্রি-বিণ. ১. ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; ২. এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)।
ক

ক্রমোন্নত

ক্রমোন্নত–বিণ. ১. ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; ২. ক্রমে উঁচু হয়ে গেছে এমন।
ক

ক্রমোন্নতি

ক্রমোন্নতি–বি. ১. ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; ২. ক্রমশ উচ্চতা।