কিল

কিল [ kila ] বি. ১. বদ্ধ মুষ্টি; ২. মুষ্ট্যাঘাত, ঘুসি। [দেশি]। কিল খেয়ে কিল চুরি করা–আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে। কিলগুঁতো–বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)। কিলাকিলি, কিলোকিলি–বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি। কিলানো–ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)। ☐ বি. মুষ্টিপ্রহার। কিলিয়ে কাঁঠাল পাকানো–ক্রি. বি. ১. কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা; ২. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা।

কিরূপ

কিরূপ [ kirūpa ] বিণ. কেমন, কীরকম। [বাং. কি (কী) + রূপ]।

কিরীটিনী

কিরীটিনী–বিণ. (স্ত্রী.) ১. মুকুটধারিণী; ২. যার ঊর্ধ্বদেশ মণ্ডিত বা শোভিত (‘শুভ্রতুষারকিরীটিনী’: রবীন্দ্র)।

কিরীটী

কিরীটী–(-টিন্) বিণ. মুকুটধারী। ☐ বি. অর্জুন।

কিরীট

কিরীট [ kirīṭa ] বি. মুকুট, শিরোভূষণ। [সং. √ কৃ + ঈট]। কিরীটী–(-টিন্) বিণ. মুকুটধারী। ☐ বি. অর্জুন। কিরীটিনী–বিণ. (স্ত্রী.) ১. মুকুটধারিণী; ২. যার ঊর্ধ্বদেশ মণ্ডিত বা শোভিত (‘শুভ্রতুষারকিরীটিনী’: রবীন্দ্র)।

কিরিচ

কিরিচ [ kirica ] বি. বাঁকা ছোরা বা তরোয়ালবিশেষ। [মাল. ক্রিস্ < পো. cris]।

কিরাতিনী

কিরাতিনী–বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী।

কিরাত

কিরাত [ kirāta ] বি. ১. ভারতের প্রাচীন বন্যজাতিবিশেষ; ২. ব্যাধ; ৩. পার্বত্য অঞ্চলবিশেষ। [সং. কির + √ অত্ + অ]। বি. (স্ত্রী.) কিরাতী। কিরাতিনী–বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী।

কিরাইত

কিরাইত [ kirāita ] বি বিষধর সাপবিশেষ, কেউটে, krait. [হি করাইত]