ক কুচকাওয়াজ কুচকাওয়াজ–বি. সৈন্যদের সমবেত ব্যায়াম ও রণশিক্ষা, military parade. [ফা. কূচ্ + আ. কাওয়াঈদ্]।
ক কুঁজড়ো কুঁজড়ো, কুঁজড়া–বিণ. ১. ঝগড়াটে, কুঁদুলে; ২. কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। কুঁজড়োপনা, কুঁজড়োমি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।
ক কুঁজড়া কুঁজড়া, কুঁজড়ো–বিণ. ১. ঝগড়াটে, কুঁদুলে; ২. কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। কুঁজড়াপনা, কুঁজড়ামি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।