ক্ষ

ক্ষুদ্র

ক্ষুদ্র [ kṣudra ] বিণ. ১. ছোট, খর্ব, হ্রস্ব (ক্ষুদ্রকায়); ২. নীচ, হীন (ক্ষুদ্রমনা); ৩. অনুদার, সংকীর্ণ; ৪. সামান্য, প্রতিপত্তিহীন, দরিদ্র (ক্ষুদ্র লোক); ৫. অল্প (ক্ষুদ্র শক্তি)। [সং. √ ক্ষুদ্ + র]। ক্ষুদ্রা–বিণ. (স্ত্রী.) ক্ষুদ্র -র সব অর্থে। ☐ বি. ১. মৌমাছি; ২. (বিরল) বেশ্যা; ৩. বিকৃতদেহ নারী। বি. ক্ষুদ্রতা, ক্ষুদ্রত্ব। ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রমতি, ক্ষুদ্রাশয়–বিণ. নীচমনা, সংকীর্ণমনা। ক্ষুদ্রতম–বিণ. সবচেয়ে ক্ষুদ্র।
ক্ষ

ক্ষুত্

ক্ষুত্ [ kṣut ] (ক্ষুধ্) বি (সাধারণত অন্য শব্দের পূর্বে সমাসবদ্ধ হয়ে) ক্ষধা। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ক্ষুত্কাতর, ক্ষুত্পীড়িত–বিণ. ক্ষুধার্ত। ক্ষুত্ক্ষাম–বিণ. ক্ষুধায় কাতর। খুৎপিপাসা–বি. ক্ষুধা ও তৃষ্ণা।