ক্ষ

ক্ষুধার্ত

ক্ষুধার্ত, ক্ষুধাতুর–বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ক্ষুধাতুরা।
ক্ষ

ক্ষুধা

ক্ষুধা [ kṣudhā ] বি. ১. খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, বুভুক্ষা; ২. ইচ্ছা, বাসনা (‘জাগো নূতনের ক্ষুধা’: স. দ.)। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ক্ষুধাতুর, ক্ষুধার্ত–বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ক্ষুধাতুরা। ক্ষুধানিবৃত্তি, ক্ষুধাশাস্তি–বি. আহার করে ক্ষুধা দূর করা। ক্ষুধান্বিত–বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত। ক্ষুধামান্দ্য–বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস। ক্ষুধাসঞ্চার–বি. ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত–বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু। স্ত্রী. ক্ষুধিতা। দুষ্টক্ষুধা–বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা।
ক্ষ

ক্ষুদ্রা

ক্ষুদ্রা–বিণ. (স্ত্রী.) ক্ষুদ্র -র সব অর্থে। ☐ বি. ১. মৌমাছি; ২. (বিরল) বেশ্যা; ৩. বিকৃতদেহ নারী। বি. ক্ষুদ্রতা, ক্ষুদ্রত্ব।
ক্ষ

ক্ষুদ্রাশয়

ক্ষুদ্রাশয়, ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রমতি–বিণ. নীচমনা, সংকীর্ণমনা।
ক্ষ

ক্ষুদ্রমতি

ক্ষুদ্রমতি, ক্ষুদ্রাশয়, ক্ষুদ্রচেতা–বিণ. নীচমনা, সংকীর্ণমনা।
ক্ষ

ক্ষুদ্রচেতা

ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রমতি, ক্ষুদ্রাশয়–বিণ. নীচমনা, সংকীর্ণমনা।