ক্ষ

ক্ষিতিজ

ক্ষিতিজ–বিণ. ভূমিজাত; পৃথিবীতে জাত। ☐ বি. ১. মঙ্গলগ্রহ; ২. চক্রবাল, horizon (বি.প.)।
ক্ষ

ক্ষিতি

ক্ষিতি [ kṣiti ] বি. ১. পৃথিবী; ২. মাটি, ভূমি (ক্ষিতিতল)। [স. √ ক্ষি + তি]। ক্ষিতিজ–বিণ. ভূমিজাত; পৃথিবীতে জাত। ☐ বি. ১. মঙ্গলগ্রহ; ২. চক্রবাল, horizon (বি.প.)। ক্ষিতিধর, ক্ষিতিভৃত্–বি. পর্বত। ক্ষিতিনাথ, ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিপাল, ক্ষিতীশ–বি. পৃথিবীর অধিপতি; রাজা।
ক্ষ

ক্ষালিত

ক্ষালিত–বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত।
ক্ষ

ক্ষালন

ক্ষালন [ kṣālana ] বি. ১. প্রক্ষালন, ধোয়া (পদক্ষালন); ২. শোধন, মোচন (পাপক্ষালন)। [সং. √ ক্ষল্ + ণিচ্ + অন]। ক্ষালিত–বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত।
ক্ষ

ক্ষারীয়

ক্ষারীয় [ kṣārīẏa ] বিণ. ক্ষারযুক্ত; ক্ষারধর্মী, alkaline.   [সং. ক্ষার + ঈয়]।
ক্ষ

ক্ষারিত

ক্ষারিত [ kṣārita ] বিণ. ১. স্রাবিত, গলানো হয়েছে এমন; ২. অপবাদগ্রস্ত; ৩. দূষিত। [সং. √ ক্ষর্ + ণিচ্ + ত]।