ক্ষ

ক্ষুণ্ণ

ক্ষুণ্ণ [ kṣuṇṇa ] বিণ. ১. দুঃখিত, ব্যথিত, ক্ষুব্ধ (ক্ষুণ্ণ মনে); ২. খর্ব (অধিকার ক্ষুণ্ণ করা, বিশ্বাস বা শ্রদ্ধা ক্ষুণ্ণ করা) ; ৩. বাধাপ্রাপ্ত, ব্যাহত (অগ্রগতি অক্ষুণ্ণ রইল); ৪. (বিরল), চূর্ণীকৃত। [সং. √ ক্ষুদ্ + (চূর্ণ করা) + ত]।
ক্ষ

ক্ষীরোদ

ক্ষীরোদ [ kṣīrōda ] বি. ক্ষীরসমুদ্র। [সং. ক্ষীর + উদ (=উদক)]। ক্ষীরোদতনয়া–বি. (স্ত্রী.) লক্ষ্মী। ক্ষীরোদনন্দন–বি. চন্দ্র।
ক্ষ

ক্ষীরাব্ধি

ক্ষীরাব্ধি [ kṣīrābdhi ] বি. ক্ষীরসমুদ্র। [সং. ক্ষীর + অব্ধি]। ক্ষীরাব্ধিজ–বি. চন্দ্র। ক্ষীরাব্ধিজা, ক্ষীরাব্ধিতনয়া–বি. (স্ত্রী.) লক্ষ্মী।
ক্ষ

ক্ষীরই

ক্ষীরই (আঞ্চ.), ক্ষীরা[ kṣīrā, kṣīri ] বি. ১. শশাজাতীয় ফলবিশেষ; ২. শশা। [সং. ক্ষীরিকা]।