ঐ ঐচ্ছিক ঐচ্ছিক [ aicchika ] বিণ. ১. ইচ্ছানুযায়ী; ২. ইচ্ছাধীন (ঐচ্ছিক পাঠ্যবিষয়). optional (তু. বিপ আবশ্যিক) ৩. ইচ্ছাসম্পর্কিত। [সং. ইচ্ছা + ইক]।
ঐ ঐক্য ঐক্য [ aikya ] বি. একতা (জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক ঐক্য, ঐক্যের বন্ধন); মিল, একত্ব, অভিন্নতা (ভাবের ঐক্য)। [সং. এক + য]।
ঐ ঐকাহিক ঐকাহিক [ aikāhika ] বিণ. ১. একদিন স্হায়ী বা একদিন ধরে হয় এমন; ২. একদিন অন্তর হয় এমন (ঐকাহিক জ্বর); ৩. ক্ষণস্হায়ী। [সং. একাহ + ইক]। তু. একাহিক।
ঐ ঐকান্তিক ঐকান্তিক [ aikāntika ] বিণ. অত্যধিক, একান্ত (ঐকান্তিক আগ্রহ); প্রগাঢ়; একনিষ্ঠ (ঐকান্তিক চেষ্টা)। [সং. একান্ত + ইক]। বি. ঐকান্তিকতা।