ইষ্টি

ইষ্টি১ [ işţi ] বি. অভিলাষ, ইচ্ছা। [সং. √ ইষ্ + তি]। ইষ্টি২ [ işţi ] বি. যজ্ঞ (অন্ত্যেষ্টি)। [সং. √ যজ্ + তি]।

ইষ্টাপত্তি

ইষ্টাপত্তি [ işţāpatti ] বি. ১. অভীষ্ট বস্তু লাভ; ২. লাভ; ৩. উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]।

ইষ্টক

ইষ্টক [ işţaka ] বি. ইট। [< সং. ইষ্টকা]।

ইষ্টসাধন

ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি–বি. অভীষ্ট বস্তু পাওয়া।

ইষ্টমন্ত্র

ইষ্টমন্ত্র–বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র।