ইস্তফা

ইস্তফা [ istaphā ] বি. ১. (চাকরি, কাজকর্ম ইত্যাদি) ত্যাগ বা ত্যাগপত্র; ২. শেষ; ৩. ক্ষান্তি, নিবৃত্তি। [আ. ইসত্ আফা]।

ইস্তক

ইস্তক১ [ istaka ] অব্য. হতে, থেকে (সেই ইস্তক সে আর ওখানে যায় না)। [হি. ইস্ তক্]। ইস্তক২ [ istaka ] বি. তাসখেলায় রঙের সাহেব-বিবি।

ইস্ত্রু

ইস্ত্রু [ istru]  পস্ত্রু [ pastru ] (screw)-র বিকৃত রূপ।

ইসলাম

ইসলাম [ isa-lāma ] বি. ১. হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইসলামি–বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)। [আ. ইস্লাম]।

ইসরাফিল

ইসরাফিল [ isarāphila ] বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুত্কারে মহাপুনরুত্থান সূচিত হয়। [আ. ইসরাফীল্]।

ইসবগুল

ইসবগুল [ isabagula ] বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]।

ইসদন্ত

ইসদন্ত [ isadanta ] বি. কশের দাঁত, গালের পাশের দাঁত। [দেশি]।

ইস

ইস, ইস্ [ isa, is ] অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।

ইষ্টিকুটুম

ইষ্টিকুটুম [ işţi-kuţuma ] ইষ্টকুটুম্ব [ işţakuţumba ]-এর কথ্যরূপ।