আ

আধুলি

আধুলি, আধলি [ ādhuli, ādhali ] বি. এক টাকার অর্ধেক মূল্যের মুদ্রা। [বাং. আধ + উলি, অলি]।
আ

আধুনিকীকরণ

আধুনিকীকরণ–বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর।
আ

আধুনিক

আধুনিক [ ādhunika ] বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য। [সং. অধুনা + ইক]। বি. আধুনিকতা। স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা। আধুনিকীকরণ–বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর।
আ

আধুনিকী

আধুনিকী, আধুনিকা–আধুনিক-এর স্ত্রীলিঙ্গ।
আ

আধূত

আধূত–আধুত-র বানানভেদ।
আ

আধুত

আধুত, আধূত [ ādhuta, ādhūta ] বিণ. ঈষত্ কম্পিত (আধুত বৃক্ষলতা)। [সং. আ + √ধু + ত]।
আ

আধিরাজ্য

আধিরাজ্য [ ādhi-rājya ] বি. অধিরাজের ভাব; আধিপত্য। [সং. অধিরাজ + য]।
আ

আধিভৌতিক

আধিভৌতিক [ ādhi-bhautika ] বিণ. পঞ্চভূত বা জীব থেকে উত্পন্ন (আধিভৌতিক দুঃখ)। [সং. অধিভূত + ইক]।