আ

আপ্লাবিত

আপ্লাবিত–বিণ. প্লাবিত, ডুবে গেছে বা বন্যায় ভেসেছে এমন; সিক্ত।
আ

আপ্লব

আপ্লব, আপ্লাব, আপ্লাবণ [ āplaba, āplāba, āplābaņa ] বি. ১. জলপ্লাবন, বন্যা; ২. অবগাহন, স্নান। [সং. আ + √ প্লু + অ, অন]। আপ্লাবিত–বিণ. প্লাবিত, ডুবে গেছে বা বন্যায় ভেসেছে এমন; সিক্ত।
আ

আপ্রাণ

আপ্রাণ [ āprāņa ] বিণ. ক্রি-বিণ. যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, প্রাণ থাকা পর্যন্ত (আপ্রাণ খেটে যাব); প্রাণপণ (আপ্রাণ চেষ্টা)। [সং. আ (=সীমা, অবধি) + প্রাণ]।
আ

আপ্যায়ন

আপ্যায়ন [ āpyāỷana ] বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।]
আ

আপ্য

আপ্য [ āpya ] বিণ. পাওয়া যায় এমন, প্রাপ্য। [সং. √ আপ্ + য]।
আ

আপ্ত

আপ্ত১ [ āpta ] বিণ. ১. প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); ২. অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); ৩. বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। আপ্তকাম–বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। আপ্তদূতী–বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। আপ্তবচন, আপ্তবাক্য–বি. ১. দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; ২. নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; ৩. (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। আপ্ত২ [ āpta ] বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]। আপ্তকথা, আপতোকথা–বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা। আপ্তগণ–বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর। আপ্তসার–বিণ. স্বার্থপর। বি. তন্ত্রবলে বা...
আ

আপ্তসুখী

আপ্তসুখী–বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন।
আ

আপ্তসার

আপ্তসার–বিণ. স্বার্থপর। বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা।
আ

আপ্তগণ

আপ্তগণ–বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর।