আ

আহরক

আহরক–বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক।
আ

আহরণ

আহরণ [ āharaņa ] বি. ১. সংগ্রহ; ২. সংকলন; ৩. সঞ্চয়; ৪. উপার্জন; ৫. আয়োজন; ৬. বিবাহাদির উপঢৌকন। [সং. আ + √ হৃ + অন]। আহরক–বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক। আহরণী–বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology. আহরণীয়, আহর্তব্য–বিণ. আহরণযোগ্য। আহর্তা–বিণ. বি. আহরণকারী।
আ

আহবনীয়

আহবনীয়–বিণ. সম্যক হোম করার যোগ্য, উত্তমরূপে হোম করার যোগ্য। বি. গার্হপত্য থেকে যে সংস্কৃত যজ্ঞাগ্নি উদ্ধার করা হয়।
আ

আহব

আহব১ [ āhaba ] বি. যুদ্ধ, সংগ্রাম। [সং. আ + √ হ্বে +অ]। আহব২ [ āhaba ] বি. যজ্ঞ। [সং. আ + √ হু + অ]। আহবনীয়–বিণ. সম্যক হোম করার যোগ্য, উত্তমরূপে হোম করার যোগ্য। বি. গার্হপত্য থেকে যে সংস্কৃত যজ্ঞাগ্নি উদ্ধার করা হয়।
আ

আহতি

আহতি–বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন।
আ

আহত

আহত [ āhata ] বিণ. ১. আঘাত পেয়েছে এমন (খেলতে গিয়ে আহত); ২. প্রহৃত (লগুড়াহত); ৩. তাড়িত (বাত্যাহত); ৪. মর্দিত (পদাহত); ৫. (তারের বাদ্যযন্ত্র সম্বন্ধে) ধ্বনিত। [সং. আ + √ হন্ + ত]। আহতি–বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন।
আ

আস্য

আস্য [ āsya ] বি. মুখ (পূর্বাস্য, ‘মেলিল বিপুল আস্য’: রবীন্দ্র)। [সং. √ অস্ + য]।
আ

আস্বাদিত

আস্বাদিত–বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন।
আ

আস্বাদা

আস্বাদা–ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা।
আ

আস্বাদন

আস্বাদন–বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ।