আলপাকা

আলপাকা [ āla-pākā ] বি. ভেড়াজাতীয় পশুবিশেষ বা তার লোমজাত বস্ত্র। [ইং. alpaca]।

আরক্তিম

আরক্তিম [ āraktima ] বিণ. ঈষত্ লাল হয়েছে এমন (আরক্তিম কর্ণমূল)। [বাং. আ + রক্তিম]।

আলপনা

আলপনা [ āla-panā ] বি. (সচ. জলে গোলা চালের গুঁড়ো দিয়ে) পূজার মণ্ডপ, দেবস্হান, ঘরের মেঝে প্রভৃতিতে আঁকা মাঙ্গল্য চিত্র। [< সং. আলেপন]।

আলনা

আলনা [ ālanā ] বি. কাপড়চোপড় ঝুলিয়ে রাখার বা ভাঁজ করে রাখার কাঠের মঞ্চবিশেষ। [সং. আলম্বন]।

আরক্তমুখ

আরক্তমুখ–বিণ. (লজ্জায়) মুখ লাল হয়েছে এমন।

আলতো

আলতো [ ālatō ] বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]।

আরক্তচক্ষু

আরক্তচক্ষু, আরক্তনয়ন, আরক্তলোচন–বিণ. ১. রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন; ২. ক্রুদ্ধ।