আ

আশ্লিষ্ট

আশ্লিষ্ট [ āślişţa ] বিণ. ১. আলিঙ্গিত; ২. ব্যাপ্ত; ৩. সংযুক্ত; ৪. শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]।
আ

আলোকস্তম্ভ

আলোকস্তম্ভ–বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house.
আ

আশ্রুত

আশ্রুত [ āśruta ] বিণ. ১. প্রতিশ্রুত, অঙ্গীকৃত; ২. শ্রুত। [সং. আ + √ শ্রু + ত]।
আ

আলোকসপ্পাত

আলোকসপ্পাত–বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল।
আ

আলোকসজ্জা

আলোকসজ্জা–বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা।
আ

আলোকসংকেত

আলোকসংকেত–বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon.
আ

আলোকশক্তি

আলোকশক্তি–বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy.
আ

আশ্রিত

আশ্রিত–বিণ. ১. আশ্রয় পেয়েছে এমন; ২. অনুগত; ৩. অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতা।