আ

আত্মোপম

আত্মোপম [ ātmōpama ] বিণ. আপনার বা নিজের সমান, নিজের মতো। [সং আত্মন্ + উপমা]। আত্মৌপম্য–বি. নিজের সঙ্গে সাদৃশ্য; স্বীয় দৃষ্টান্ত।
আ

আত্মোদরপূর্তি

আত্মোদরপূর্তি [ ātmōdara-pūrti ] বি. নিজের পেট ভরার ব্যবস্হা; নিজের ক্ষুধা মেটানো। [সং. আত্মন্ + উদরপূর্তি]
আ

আত্মোত্সর্গ

আত্মোত্সর্গ [ ātmōt-sarga ] বি নিজের জীবন বা স্বার্থ বিসর্জন। [সং আত্মন্ + উত্সর্গ]
আ

আত্মোত্কর্ষ

আত্মোত্কর্ষ, আত্মোন্নতি [ ātmōtkarşa, ātmōnnati. ] বি. নিজের আত্মার উন্নতি; নিজের উন্নতি। [সং. আত্মন্ + উত্কর্ষ, উন্নতি]
আ

আত্মীয়বন্ধু

আত্মীয়বন্ধু, আত্মীয়স্বজন–বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন।
আ

আত্মীয়তা

আত্মীয়তা–বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব। বিণ. আত্মীয়।