অ অরণি অরণি, অরণী [ araņi, araņī ] বি. ১. যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে; ২. চকমকী পাথর flint. [সং. √ ঋ + অনি]। (অতএব অরণিকাষ্ঠ শব্দের কাষ্ঠ শব্দাংশ বাহুল্য)।
অ অরঘট্ট অরঘট্ট [ ara-ghaţţa ] বি. ১. কূপ ইঁদারা; ২. কূপ থেকে জল তোলার কাঠের ঘটির মত যন্ত্রবিশেষ; [সং. অর. + ঘট্ট]।
অ অরক্ষিত অরক্ষিত [ arakşita ] বিণ. ১. রক্ষা করা হয়নি এমন; রক্ষার ব্যবস্হা করা হয়নি এমন, unprotected (অরক্ষিত নগরী, অরক্ষিত অঞ্চল); ২. পালন করা হয়নি এমন (অরক্ষিত আদেশ); ৩. অসঞ্চিত; বাজে খরচ করা হয়েছে এমন (অরক্ষিত ধন)। [সং. ন + রক্ষিত]।
অ অরক্ষণীয়া অরক্ষণীয়া–বি. বিণ. (স্ত্রী.) বিবাহের সময় উর্ত্তীণ হয়ে গেছে এমন (কন্যা); আর অবিবাহিতা রাখা অনুচিত এমন (কন্যা)।