অরণ্য
অরণ্য [ araņya ] বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। অরণ্যকাণ্ড–বি. রামায়ণের তৃতীয় কাণ্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। অরণ্যচর, অরণ্যচারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। অরণ্যজাত–বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন। অরণ্যবাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। অরণ্যষষ্ঠী–বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। অরণ্যসংকুল–বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী–বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন–নিস্ফল আবেদন।