অর্থান্তরন্যাস

অর্থান্তরন্যাস–বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন।

অরিত্র

অরিত্র [ aritra ] বি. নৌকার হাল বা দাঁড়। [সং. √ ঋ + ইত্র]।

অর্থান্তর

অর্থান্তর [ arthāntara ] বি. অর্থের বা মানের পার্থক্য; ভিন্ন অর্থ বা তাত্পর্য। [সং. অর্থ + অন্তর]। অর্থান্তরন্যাস–বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন।

অর্থাত্

অর্থাত্ [ arthāt ] অব্য. এর মানে। [সং. অর্থ + আত্ (পঞ্চমীর একবচন)]।

অরি

অরি১ [ ari ] বি. ১. যে অনিষ্ট বা ক্ষতি করে; শত্রু; ২. শরীরের ছয়টি রিপু। [সং. √ ঋ +ই]। অরিজিত্–বি. বিণ. শত্রুকে যে জয় করেছে। অরিন্দম–বিণ. বি. অরিকে  অর্থাত্ শত্রুকে দমন করে এমন, শত্রুদমনকারী। অরিমর্দ, অরিমর্দন–বিণ. শত্রুকে মর্দন বা দমন করে এমন। অরি২ [ ari ] (-রিন্) বি. চাকা; চক্র; অর আছে যার। [সং. অর + ইন্]।

অর্থ

অর্থ১ [ artha ] বি. ১. ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; ২. প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); ৩. পার্থিব সৌভাগ্য  (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); ৪. প্রার্থনা বা প্রার্থনার বিষয়; ৫. কাম্য বস্তু (পুরুষার্থ); ৫. রাজনীতি (অর্থশাস্ত্র);  ৬. কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √  ঋ + থ]। অর্থকরী–বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। অর্থকষ্ট, অর্থকৃচ্ছ্র–বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। অর্থকামী (-মিন)–বিন. টাকাপয়সা পেতে চায় এমন। অর্থগৃধ্নু–বি. টাকার লোভ আছে এমন। অর্থচিন্তা–বি. পয়সাকড়ির জন্য ভাবনা। অর্থচেষ্টা–বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। অর্থদণ্ড–বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। অর্থনাশ–বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। অর্থনীতি–বি. ধনবিজ্ঞান, economics. অর্থনৈতিক–বিণ....

অরিমর্দ

অরিমর্দ, অরিমর্দন–বিণ. শত্রুকে মর্দন বা দমন করে এমন।