অরুণা

অরুণা–বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা। বি. গরুড়ের ভগিনী।

অরুচিকর

অরুচিকর–বিণ. ১. অপ্রীতিকর,  অমনঃপূত; ২. বিরক্তিকর।

অরুচি

অরুচি [ aruci ] বি. (খাবারে) অনিচ্ছা বা বিরাগ; রোগবিশেষ যাতে খাবার জিনিস মুখে বিস্বাদ লাগে; যাতে প্রবৃত্তি হয় না। [সং. ন + রুচি]। অরুচিকর–বিণ. ১. অপ্রীতিকর,  অমনঃপূত; ২. বিরক্তিকর।

অর্থিত

অর্থিত [ arthita ] বিণ. চাওয়া হয়েছে এমন; প্রার্থিত; কাম্য; জিজ্ঞাসিত। [সং. √ অর্থ্ + ত]

অর্থালংকার

অর্থালংকার [ arthālańkāra ] বি. (ব্যাক.) বাক্যের অর্থসম্বন্ধী অলংকার। [সং. অর্থ ২. + অলংকার]।

অরুগ্ণ

অরুগ্ণ [ arugņa ] বিণ. শরীরে রোগ নেই এমন; সুস্হ। [সং. ন + রুগ্ণ]।

অরিষ্ট

অরিষ্ট [ arişţa ] বিণ. ১. মঙ্গলজনক; কুশল; ২. অক্ষত; ৩. হিংসা করা হয়নি এমন; ৪. ক্ষয়হীন; অমর। বি. ১. উপদ্রব; ২. মদজাতীয় আয়ুর্বেদীয় ওষুধবিশেষ (দ্রাক্ষারিষ্ট); ৩. মৃত্যুর লক্ষণ। [সং. ন + রিষ্ট]।

অর্থাপত্তি

অর্থাপত্তি [ arthāpatti ] বি. কাব্যে অর্থালংকার ও দর্শনে অনুমানবিশেষ; এতে এক অর্থ থেকে অন্য অর্থের ‘আপত্তি’ (=প্রাপ্তি) বোঝায়। [সং. অর্থ + আপত্তি]।