অরুদ্ধ

অরুদ্ধ [ aruddha ] বিণ. রুদ্ধ বা আবদ্ধ নয় এমন; অবারিত। [সং. ন + রুদ্ধ]।

অর্ধকৃত

অর্ধকৃত–বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন।

অর্ধকথিত

অর্ধকথিত–বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন।

অরুণ

অরুণ [ araņa ] বি. ১. সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা; ২. সদ্য উদিত সূর্য; ৩. উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; ৪. রক্তের বর্ণ। বিণ. রক্তবর্ণবিশিষ্ট; সদ্যউদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল। [সং. √ ঋ + উণ]। অরুণা–বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা। বি. গরুড়ের ভগিনী। অরুণবসন–বি. লাল রঙের বস্ত্র। অরুণলোচন, অরুণনেত্র–বি. রক্তচক্ষু। অরুণসারথি–বি. সূর্য। অরুণিত–বিণ. রক্তের রঙে রঞ্জিত, লাল রঙে রাঙানো। অরুণিম–বিণ. লাল আভাবিশিষ্ট। অরুণিমা–বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা। অরুণোদয়–বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা।

অর্থ্য

অর্থ্য [ arthya ] বিণ. অর্থ আছে এমন, অর্থযুক্ত; যুক্তিযুক্ত, ন্যায্য। [সং. অর্থ২ + য]।

অরুণিমা

অরুণিমা–বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা।

অরুণোদয়

অরুণোদয়–বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা।

অর্থোপপত্তি

অর্থোপপত্তি [ arthōpa-patti ] বি. ঠিক অর্থের বা যথাযথ অর্থের বোধ। [সং. অর্থ২ + উপপত্তি]।