অ অরোগ অরোগ [ arōga ] বি. রোগের অভাব, রোগহীনতা। বিণ. নীরোগ, রোগ নেই এমন। [সং. ন + রোগ]। অরোগী (-গিন্)–বিণ. রোগ নেই এমন।
অ অরূপ অরূপ [ arūpa ] বিণ. ১. রূপ নেই এমন, রূপহীন; কুত্সিত; ২. আকার নেই এমন, নিরাকার (‘অরূপরতন আশা করি’: রবীন্দ্র)। [সং. ন + রূপ]।
অ অরুন্ধতী অরুন্ধতী [ arundhatī ] বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]।
অ অর্ধচন্দ্র অর্ধচন্দ্র–বি. ১. চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; ২. (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)।
অ অরুন্তুদ অরুন্তুদ [ aruntuda ] বিণ. মর্মভেদী; মর্মান্তিক; অত্যন্ত কর্কশ। [সং. অরুস্ (=মর্মস্হল) + √ তুদ্ + অ]।